অসুস্থ ব্যক্তিকে মোটরচালিত রিক্সা প্রদান

লোকটার বয়স ৫০+। লোকটা পা রিক্সায় চাউল ও গ্যাসের সিলিন্ডার ও মাঝে মধ্যে যাত্রী পরিবহন করত। নানান শারীরিক জটিলতায় অসুস্থ হয়ে এই ভাইটির পায়ে প্যাডেল করতে কষ্ট হয়ে যেত। রিক্সার কনডিশন ও ভালো ছিলনা। একরকম জোড়াতালি দেওয়া। খুলনা শহরের হাফিজনগর বস্তির ওখানে থাকতেন। এক বছর আগে থেকে বলছিল, মোটর রিক্সা হলে পরিবার টা ভালো চলত।অবশেষে ব্যাটারি সহ নতুন রিক্সা উপহার দেওয়া সম্ভব হল। আলহামদুলিল্লাহ। এখন উনার ৫০০-৭০০ টাকা প্রতিদিন ইনকাম হচ্ছে।